1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি

প্রতিনিধি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বার্থ আমাকে দেখতে হবে। প্রত্যেকটা দেশ তার স্বার্থ দেখবে। এখানে আমাদের দায়িত্ব হবে যে সরকারই আসুক জনগণকে সঙ্গে নিয়ে তারা তাদের দাবিগুলোকে প্রেসার ক্রিয়েট করে আদায় করবে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচিত সরকার না থাকলে সেই গুরুত্ব বা শক্তিটা পাই না। অথবা হাসিনার মতো জোর করে দখল করলে সেটাও সম্ভব হয় না। তাই বিএনপি যদি জনগণের ভোটে দায়িত্বে আসতে পারে তাহলে নিঃসন্দেহে এগুলো টপ প্রাইয়োরোটি পাবে এবং ফারাক্কা ও তিস্তা ইস্যুতে গুরুত্ব দেওয়া হবে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, পানির হিৎসা, সীমান্তে হত্যার মতো বিষয়গুলোতে গুরুত্ব দিতে চাই। আরও বেশি গুরুত্ব দিতে চাই আমাদের ওপর দাদাগিরি বন্ধ করা। আমাদের প্রতিবেশী দেশ ইচ্ছা করলেই আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। কারণ ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সহযোগিতা করেছে। তাই আরও বেশি করে আমাদের সহোযোগিতা করা দরকার। কিন্ত দুভার্গজনক মোদি সরকার উল্টো আমাদের বিভিন্ন চাপে ফেলেছেন। সব নিয়ে গেছেন কিন্ত আমাদেরকে বিনিময়ে কিছুই দেননি।

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আজ শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশ আয়োজন করেছে বিএনপি। এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ আয়োজনের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। তাকে সহযোগিতা করছেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!