1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোম্পানীগঞ্জে এইচএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের দিনে-আলোর দিশারি এক কারিগরি কলেজ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে এইচএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের দিনে-আলোর দিশারি এক কারিগরি কলেজ

প্রতিনিধি

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দেশের অন্যান্য স্থানের তুলনায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ফলাফল হতাশাজনক বলে জানা গেছে। উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার আশঙ্কাজনকভাবে কমে গেছে, ফলে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা।

উপজেলার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এম সাইফুর রহমান ডিগ্রি কলেজে অংশগ্রহণকারী ১৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৪৭ জন। পাসের হার মাত্র ৩১.৫৫ শতাংশ।

পাড়ুয়া আনোয়ারা স্কুল অ্যান্ড কলেজে ১১০ জনের মধ্যে পাস করেছে ১২ জন — পাসের হার ১০.৯ শতাংশ।
ভাটরাই স্কুল অ্যান্ড কলেজে ৯৭ জনের মধ্যে পাস করেছে ২৭ জন, পাসের হার ২৭.৮৩ শতাংশ।

টুকেরবাজার স্কুল অ্যান্ড কলেজে ৮৫ জনের মধ্যে পাস করেছে ২০ জন, যা ২৩.৫২ শতাংশ।

উপজেলার একমাত্র আলিম মাদ্রাসা — কাঁঠালবাড়ি চৌমুহনী বাজার আলিম মাদ্রাসায় ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন পাস করেছে, পাসের হার ৪৪.৪৪ শতাংশ।

এদিকে হতাশার মাঝে আশার আলো দেখিয়েছে ইমরান আহমেদ কারিগরি কলেজ। প্রতিষ্ঠানটিতে ৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৪ জন পাস করেছে, যা ৮৪.২১ শতাংশ। ফলে বরাবরের মতো এবারও উপজেলায় সর্বোচ্চ পাসের হার ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, করোনাপরবর্তী সময়ে শিক্ষার্থীদের ক্লাসে অনিয়মিত উপস্থিতি, দক্ষ শিক্ষক সংকট, সময়মতো পাঠদান না হওয়া এবং প্রযুক্তি নির্ভর শিক্ষণ পদ্ধতির অভাবই ফলাফল খারাপ হওয়ার অন্যতম কারণ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বলেন, “ফলাফল আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। আমরা প্রতিটি প্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণ করছি। দুর্বল প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করে তাদের শিক্ষাদানের মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।”

স্থানীয় অভিভাবক ও গুণীজন মহল মনে করছেন,স্কুল-কলেজে বর্তমান প্রযুক্তিনির্ভর এন্ড্রয়েড মোবাইল ফোন যত্রতত্র/সময়/অসময়ে ব্যবহার শিক্ষার্থী/পরীক্ষার্থীদের উপর প্রভাব বিস্তার করছে।এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দায়িত্বশীলতা এবং শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতির ঘাটতি দূর না হলে ভবিষ্যতেও ফলাফলে ইতিবাচক পরিবর্তন আসবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!