1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোন দেশের কাছে সবচেয়ে বেশি সোনা আছে? - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কোন দেশের কাছে সবচেয়ে বেশি সোনা আছে?

প্রতিনিধি

টানা কয়েকদিন হু হু করে বিশ্বব্যাপী বেড়েছে মূল্যবান ধাতু সোনার দাম। চলতি বছরের মাঝামাঝি সময়ে দাম অস্বাভাবিকরকম বৃদ্ধি পায়। যা এখনো অব্যাহত আছে। নিরাপদ সম্পদ হওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকও সোনা নিজেদের কাছে রাখে। সোনা মজুদ রাখলে মুদ্রাস্ফীতি এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে সুরক্ষা দেয়।

কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভবিষয়ক ওয়েবসাইট বুলিয়ানভল্টের তথ্য অনুযায়ী, বিশ্বে যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে বেশি সোনা আছে। দেশটির রিজার্ভে বর্তমানে আছে ৮ হাজার ১৩৩ দশমিক ৫ টন সোনালী ধাতু। এসব সোনার বেশিরভাগ রাখা আছে ফোর্ট নক্স এবং নিউইয়র্কের ফেডারেল রিজার্ভে। বর্তমান বাজারে এই সোনাগুলোর দাম ১ ট্রিলিয়ন ডলারের বেশি। এরপর রয়েছে ইউরোপের দেশগুলো। জার্মানির কাছে ৩ হাজার ৩৫১ দশমিক ৬ টন, ইতালির কাছে ২ হাজার ৪৫১ দশমিক ৯ টন এবং ফ্রান্সের কাছে আছে ২ হাজার ৪৩৭ টন। এরপর সবচেয়ে বেশি সুইজারল্যান্ডের কাছে আছে ১ হাজার ৩৯ দশমিক ৯ টন সোনা।

এসব সোনার বেশিরভাগই ব্রেটন উডস যুগের (১৯৪০-১৯৭০)। ওই সময় যুদ্ধপরবর্তী সময়ে মুদ্রা ব্যবস্থার মেরুদণ্ড ছিল সোনা। এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে চীন। রিজার্ভ হিসেবে দেশটি এখন সোনাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। ২০১৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত তারা তাদের রিজার্ভে যুক্ত করেছে ৩৩১ টন সোনা। এতে বেইজিংয়ের সোনার পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ২৭৯ দশমিক ৬ টন।

বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ ভারতের কাছে ৮৭৬ দশমিক ২, জাপানের কাছে ৮৪৬, তুরস্কের কাছে ৫৯৫ দশমিক ৪ সোনা আছে। মধ্যপ্রাচ্যের মধ্যে সৌদি আরবের কাছে ৩২৩ দশমিক ১ টন সোনা গচ্ছিত আছে। অপরদিকে জুলাই ২০২৫ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশর কাছে আছে ২ দশমিক ৬১১ টন।

সূত্র: মিন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!