1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোনো দেশ বা সংস্থা রাজনৈতিক সংলাপের প্রস্তাব দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কোনো দেশ বা সংস্থা রাজনৈতিক সংলাপের প্রস্তাব দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিনিধি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আজ বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সংলাপ আহবান বা সংলাপে সহায়তার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো প্রস্তাব পায়নি। তিনি এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, এমনকি নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমান সাংবিধানিক বিধান বহির্ভুত কোনো কাঠামোগত পরামর্শও আমরা পাইনি কোন বিদেশী মহল থেকে। প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দলের রাজনৈতিক নেতৃত্ব কেন এমন কথা বলছে, সে ব্যাপারে কোনো ধারণাও নেই তার।
রাজনৈতিক সংলাপ শুরু করার বিষয়ে সরকার কোনো বিদেশী রাষ্ট্রের চাপের মধ্যে আছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “চাপের কথা ভুলে যান, আমরা কোনো দেশ বা সংস্থার কাছ থেকে এমন কোনও প্রস্তাব পাইনি। জাতিসংঘের সম্পৃক্ততা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোন প্রয়োজন নেই। যুদ্ধ বা ব্যাপক সংঘাতময় পরিস্থিতিতেই জাতিসংঘকে ভুমিকা রাখতে হয়।” তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন কাজ করছে এবং নির্বাচন কমিশনের আমন্ত্রণে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকরা আসবেন। এদেশ সফরকালে বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষনের সুবিধার্থে পররাষ্ট্র মন্ত্রণালয় ইসির নির্দেশনা মেনে চলবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!