1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোনোভাবেই আ.লীগকে পুনর্বাসন করতে দেবে না জনগণ : আসিফ মাহমুদ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কোনোভাবেই আ.লীগকে পুনর্বাসন করতে দেবে না জনগণ : আসিফ মাহমুদ

প্রতিনিধি

জুলাই-আগস্টে গণহত্যার জন্য দায়ী দল বা আওয়ামী লীগকে কোনোভাবেই দেশের জনগণ পুনর্বাসন করতে দেবে না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে সাড়ে ৫টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এদিন চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছেন এই উপদেষ্টা।

আসিফ মাহমুদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ যে ধরনের হত্যাযজ্ঞ চালিয়েছে- আমরা মনে করি দল হিসেবে তাদের বিচার হওয়া প্রয়োজন। তবে আওয়ামী লীগের সময়ের সুবিধাভোগীরা নানাভাবে দলটিকে ফের রিস্টেট করার অপচেষ্টা বা ষড়যন্ত্র করছেন। কিন্তু দেড় সহস্রাধিক মৃত্যু ও প্রায় ৩০ হাজার মানুষের আহত হওয়ার পর কোনোভাবেই দায়ী দলকে আবার পুনর্বাসন করতে দেবে না বাংলাদেশের জনগণ।সেই লড়াই যদি আবার করতে হয় আমাদের, আমরা আবার সেটার জন্য প্রস্তুত আছি।

গুমের দুই মামলা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি মাইলফলক ঘটনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালসহ গুম কমিশন এই বিষয়গুলো নিয়ে কাজ করছিল। গত এক বছরে তারা নানাভাবে বাধার শিকার হয়েছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা ছিল যে, এসব ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে যারা জড়িত, আয়নাঘর ও গুম হওয়া শত শত মানুষের ফিরে না আসার সঙ্গে যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে। এরই একটা গতকাল মাইলফলক পর্যায়ে গিয়ে পৌঁছেছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এটা এই সরকারসহ পুরো বিচারব্যবস্থার একটা বিজয় হিসেবে আমি মনে করি। আমি চাই এই গ্রেপ্তারি পরোয়ানাসহ পুরো প্রক্রিয়া যথাযথভাবে চলমান থাকবে। কোনো স্থান থেকেই অপরাধীদের বাঁচানোর কিংবা আশ্রয়ের জন্য কোনো ধরনের প্রচেষ্টা বা অপচেষ্টা করা হবে না।

পলাতক আসামিদের ফেরানো প্রসঙ্গে তিনি বলেন, যারা এই গণহত্যার সঙ্গে দায়ী ও পলাতক অবস্থায় রয়েছেন, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা নেবে। আইন অনুযায়ী ও বিভিন্ন দেশের সঙ্গে আমাদের যে বন্দি বিনিময়ে চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী তাদের ফিরিয়ে আনার জন্য যথাযথ ব্যবস্থা নেবে সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!