1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোথায়, কখন ভোট দেবেন সিইসি ও নির্বাচন কমিশনাররা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কোথায়, কখন ভোট দেবেন সিইসি ও নির্বাচন কমিশনাররা

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে যাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে তারা ভোট দেবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

ইসি সচিবালয়ের তথ্য অনুযায়ী, সিইসি ও কমিশনারদের ভোট দেওয়ার সময় ও স্থানের বিষয়ে জানানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টার মধ্যে রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ভোট দেবেন রাজধানীর উত্তরা আলোর ধারা স্কুল কেন্দ্রে। নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ ভোটাধিকার প্রয়োগ করবেন আজিমপুরের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার রূপগঞ্জের দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। এছাড়া নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান করবেন।

সেই সঙ্গে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ভোট দেবেন ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুল কেন্দ্রে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটদান শেষে তারা নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নির্বাচন কমিশনে যোগ দেবেন। ইতোমধ্যে সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!