1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোথাও কোথাও রয়েছে বৃষ্টির সম্ভাবনা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

কোথাও কোথাও রয়েছে বৃষ্টির সম্ভাবনা

প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এ সময়ের নিম্নচাপ সাধারণত ঘূর্ণিঝড়ে পরিণত হয় না বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা।

শুক্রবার (৬ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, সাগরের লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে প্রায় সারা দেশে সোম বা মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে।

তারা বলছেন, এতে বন্যা উপদ্রুত এলাকাগুলোয় আবার নতুন করে সমস্যা সৃষ্টি হবে কি না, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সূত্র বলছে, ছোট নদী অববাহিকায় আগামী অন্তত তিন দিনে বন্যার আশঙ্কা নেই।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও রংপুর বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে আজ দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

মো. বজলুর রশীদ বলেন, সোম বা মঙ্গলবারের বৃষ্টির পর বন্যা উপদ্রুত এলাকা আবার নতুন করে বন্যাকবলিত হওয়ার কিছুটা আশঙ্কা আছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, প্রধান নদী অর্থাৎ ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা অববাহিকায় অন্তত আগামী ১০ দিনে বন্যার আশঙ্কা নেই। তবে ছোট বা আকস্মিক বন্যাপ্রবণ রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের নদীগুলোর জন্য কোনো মধ্যমেয়াদি পূর্বাভাস নেই। মূলত ভারী বৃষ্টি টানা কত দিন হতে পারে, সেটা এখানে বিবেচ্য বিষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!