1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি ড.ইউনূসসহ অন্যান্য উপদেষ্টাদের শ্রদ্ধা - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
অধিকৃত পশ্চিম তীরে আরও ১৩টি নতুন বসতির অনুমোদন ইসরায়েলের সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ, ৫ দিনে হাসপাতালে ভর্তি আরও ৯০ রোগী যুবলীগ নেতাকে আটকের পর থানায় ৩০০ গ্রামবাসীর বিক্ষোভ, আলোচনার পর জিম্মায় মুক্তি ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের স্বপ্ন পূরণ করলেন রোনালদো বিজয়নগরে লটকনের বাম্পার ফলন, হলুদ ফলের মেলায় কৃষকের মুখে হাসি ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া, এবার প্রতিপক্ষ সুইজারল্যান্ড খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল, কান্নায় ভেঙে পড়লেন ইরানি নেতারা ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৮ দিনে ৩ হাজার ৭০০ মৃত্যু, সবচেয়ে বেশি প্রাণহানি ফ্রান্সে 14x1l7si12xwy3msdg xuc0917a37v63q

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি ড.ইউনূসসহ অন্যান্য উপদেষ্টাদের শ্রদ্ধা

প্রতিনিধি

নব গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্যান্য উপদেষ্টারা আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে ড. ইউনূস সকাল ১১টা ১৫ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টারাও পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা নিশ্চিত করার পর আমরা মানুষের জীবন-জীবিকার উন্নয়নে মনোযোগ দিয়ে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে কাজ করব।’

ছাত্র প্রতিনিধিদের থেকে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্রদের আন্দোলনে বৈষম্যমূলক সরকার ব্যবস্থা ভেঙে পড়েছে। শিক্ষার্থীদের সাথে প্রতিশ্রুতি অনুযায়ী আমরা তাদের আবেগের সাথে পুরো সিস্টেমটি সংস্কার করব।’ এরআগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

নোবেল বিজয়ী এবং বিশ্বব্যাপী প্রশংসিত অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস গতকাল বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। ছাত্র নেতৃত্বাধীন গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর তিনি দায়িত্ব নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!