1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘কেউ টাকা নিলে সেই টাকা কোনোদিন আমার কাছে পৌঁছাবে না’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘কেউ টাকা নিলে সেই টাকা কোনোদিন আমার কাছে পৌঁছাবে না’

প্রতিনিধি

পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠে নেমেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) মো. বেলাল হোসেন। তিনি বলেছেন, তদবির কিংবা কোনো অর্থ লেনদেন করে পুলিশে চাকরি পাওয়ার দিন শেষ। স্বচ্ছ, সুষ্ঠু ও দুর্নীতিমুক্ত নিয়োগ নিশ্চিতে তিনি বিভিন্ন স্থানে জনসচেতনতা সভা ও সেমিনার করছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সদর উপজেলার ভুল্লী বাজারে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ’ উপলক্ষে অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসপি বেলাল আরও বলেন, জেলায় কনস্টেবল নিয়োগ হবে শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে। কোনো তদবির চলবে না। কেউ তদবিরের চেষ্টা করলেই তার প্রার্থিতা বাতিল করা হবে। কোনো ধরনের অনিয়ম বা দুই নম্বরি বরদাশত করা হবে না।

তিনি অভিভাবক ও প্রার্থীদের সতর্ক করে বলেন, কাউকে কোনো টাকা দেবেন না। তদবিরকারিরা আমাকে কিছু বলার সাহস পাবে না। কেউ টাকা নিলে সেই টাকা কোনোদিন আমার কাছে পৌঁছাবে না, এটা মনে রাখবেন।

এ সময় মাদক, অনলাইন ক্যাসিনো ও অন্যান্য অপরাধ দমনেও কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনসচেতনতামূলক এ সভায় অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইসলাম, ভুল্লী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিকী, ইউপি চেয়ারম্যান জুলফিকার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!