1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুরআনের আলোকে অপশাসন-জুলুম মুক্ত বাংলাদেশ গড়তে হবে : মাওলানা শাহজাহান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কুরআনের আলোকে অপশাসন-জুলুম মুক্ত বাংলাদেশ গড়তে হবে : মাওলানা শাহজাহান

প্রতিনিধি

কুরআনের আদর্শ প্রতিষ্ঠা ছাড়া দেশ থেকে দুর্নীতি, অপশাসন ও জুলুম দূর হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে কুরআনময় করতে না পারলে মানুষ তার কাঙ্ক্ষিত নাগরিক অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা পাবে না।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) হোটেল সৈকতে সাংবাদিক, সুধী ও শ্রমিক নেতৃবৃন্দের সম্মানে নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ শাহজাহান বলেন, রমজান মাস অন্য সব মাস থেকে ভিন্ন ও মর্যাদাপূর্ণ– কারণ এ মাসেই পবিত্র কুরআন নাজিল হয়েছে। রমজান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক বিশেষ নিয়ামত। এ মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও কুরআনের শিক্ষাকে ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের মাস।

তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) মদিনায় হিজরতের মাধ্যমে কুরআনের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করেছিলেন। ফলে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠেছিল। আজও যদি আমরা কুরআনের আলোকে দেশ গড়তে পারি, তবে দুর্নীতি, ঘুষ, অনিয়ম ও অন্যায় স্বাভাবিকভাবেই বিলুপ্ত হবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, এই জনপদে ঘুষ-দুর্নীতি ও জুলুম বন্ধ না হওয়ার মূল কারণ হলো কুরআনের বিধান রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত নয়। কুরআনের শাসনব্যবস্থা কায়েম হলে শোষণমুক্ত, জনবান্ধব ও নাগরিক অধিকার সম্মত রাষ্ট্র গঠন সম্ভব। নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে নৈতিকতা, জবাবদিহি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা অপরিহার্য।

রমজানকে ‘কুরআন বিজয়ের মাস’ উল্লেখ করে মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, বদরের প্রান্তরে এই মাসেই সত্যের বিজয় হয়েছিল। অতএব রমজানের শিক্ষা হলো– নিজেকে কুরআনের অনুসারী হিসেবে গড়ে তোলা এবং সমাজে কুরআনের ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে শামিল হওয়া। আমাদেরকে কুরআনকে বিজয়ী করতে হবে– নিজ জীবনে, পরিবারে এবং রাষ্ট্র পরিচালনায়।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, এই শহীদদের প্রতি দায় থেকে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। অবিলম্বে বিএনপিসহ যারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জনগণ হ্যাঁ ভোটের মাধ্যমে বিজয়ী করে তার শাসনকে বৈধতা দিয়েছে। এইবারও জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে হ্যাঁ ভোটকে বিজয়ী করেছে। জনগণের রায়কে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে আইনি ভিত্তি দিয়ে সম্মান প্রদর্শন করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!