1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুয়েতে ইরানের হামলায় নিহত ১, আহত ৩২ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কুয়েতে ইরানের হামলায় নিহত ১, আহত ৩২

প্রতিনিধি

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ইরানের সামরিক বাহিনীর হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ৩২ জন। রোববার কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইরানি হামলায় হতাহতের ওই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর কুয়েতে হামলা চালিয়েছে ইরান। রোববার দ্বিতীয় দিনের হামলায় কুয়েতে একজন নিহত ও ৩২ জন আহত হয়েছেন।

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল্লাহ আল-সানাদ বলেছেন, দেশটিতে ইরানি হামলায় আহতদের সবাই বিদেশি নাগরিক। শনিবার ও রোববারের হামলায় তারা আহত হয়েছেন।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক। বাকি দু’জনের একজন নেপালি এবং অন্যজন পাকিস্তানি নাগরিক বলে আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ জানিয়েছে।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত আমিরাতে ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দু’টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ৫৪১টি ড্রোন নিক্ষেপ করেছে ইরান।
আর যুদ্ধ শুরুর দ্বিতীয় দিনে সকাল পর্যন্ত অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সামরিক বাহিনী। এর মধ্যে আটটি ক্ষেপণাস্ত্র সমুদ্রে পড়েছে এবং বাকিগুলো ভূপাতিত করার দাবি জানিয়েছে আমিরাত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!