1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুমিল্লা সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কুমিল্লা সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক

প্রতিনিধি

কুমিল্লা সীমান্তে ১০০ বোতল ফেনসিডিলসহ মেহেদী হাসান (১৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৭টার দিকে সীমান্তের কুমিল্লার কেরানীনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মেহেদী হাসান ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজালা জেলার সোনামুড়া থানার এনসি নগর গ্রামের স্বপন মিয়ার ছেলে। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকালে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ গোলাবাড়ী পোস্টে বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবি টহলদল কর্তৃক সীমান্ত পিলার ২০৮২/১-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর নামক স্থান থেকে ১০০ বোতল ফেনসিডিল এবং একটি মোবাইল ফোনসহ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে চোরাচালানের জন্য বাংলাদেশে প্রবেশ করা ভারতীয় নাগরিক মেহেদী হাসানকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অবৈধ অনুপ্রবেশ এবং মাদকের মামলা দায়ের করা হয়েছে। তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!