1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রলীগ নেতার ওপর হামলা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রলীগ নেতার ওপর হামলা

প্রতিনিধি

কুমিল্লা,প্রতিনিধ: ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সদ্য বিলুপ্ত কমিটির ৩ নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে।
আজ বুধবার দুপুর আড়াইটার দিকে ক্যাম্পাস সংলগ্ন জামিয়া মোহাম্মদিয়া ও শিশু সদন কমপ্লেক্সের সামনে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান হৃদয় এবং বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম রোহান আহত হন।

হামলার শিকার সালমান বলেন, ‘অর্থনীতি বিভাগের অষ্টম ব্যাচের কাওসার আমাকে ঘুষি মারে এবং লাঠি দিয়ে আমার গায়ে, হাতে ও পায়ে আঘাত করে। এরপর আরেকজন আমাকে সিএনজি করে নিয়ে যায়।’

পরে নেতাদের ওপর হামলা প্রতিবাদে বিক্ষোভ করেন ক্যাম্পাসের ছাত্রলীগ নেতা-কর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের নজরুল হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান হোসাইন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ক্যাম্পাসে ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।’

 

বিক্ষোভ করার সময় ছাত্রলীগ নেতা-কর্মীরা প্রক্টরের বিরুদ্ধে স্লোগান দেন ও তার পদত্যাগ দাবি করেন। ছাত্রলীগ নেতাদের অভিযোগ, হামলাকারীদের মধ্যে যুবদল নেতা রনি, বিপ্লব চন্দ্র দাস ও ইকবাল খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জানতে চাইলে প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়েছি, পুলিশকে জানিয়েছি। যারা হামলা করেছে তারা বিশ্ববিদ্যালয়ের কেউ না।’

৩ নেতার ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন।

এ বিষয়ে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এস এম আতিকুল্লাহ বলেন, ‘ক্যাম্পাসে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। হামলার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!