1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুমিল্লার নিমসার বাজারে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড

কুমিল্লার নিমসার বাজারে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গায় গড়ে ওঠা প্রায় ৪ শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে সওজ ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান চালায়। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দীর্ঘদিনের যানজট নিয়ন্ত্রণে সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট সরানোর জন্য আগেই নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ে দখলদাররা স্থাপনা সরায়নি, তাই সোমবার সকালেই তিনটি বুলডোজার ব্যবহার করে অভিযান শুরু করা হয়।

নিমসার পাইকারি বাজার, দেশের অন্যতম বৃহত্তম সবজির পাইকারি বাজার, ঘিরে মহাসড়কের দুই পাশে অসংখ্য অবৈধ দোকান গড়ে উঠেছিল। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে সওজের জায়গা দখল করে ভাড়া আদায় করছিল। এতে ট্রাক ও কাভার্ডভ্যান মহাসড়কের ওপর মালামাল লোড-আনলোড করায় তীব্র যানজট ও জনভোগান্তি তৈরি হচ্ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন জানান, সওজ কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হয়েছে এবং অবৈধ দখল উচ্ছেদে এই তৎপরতা অব্যাহত থাকবে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, মহাসড়কের স্বাভাবিক গতি ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। এছাড়া যানজট স্থায়ীভাবে নিরসনের জন্য মহাসড়কের পাশে সার্ভিস লেন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!