1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুমিল্লায় ন্যাশনাল ডিবেটিং সোসাইটির আত্মপ্রকাশ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

কুমিল্লায় ন্যাশনাল ডিবেটিং সোসাইটির আত্মপ্রকাশ

প্রতিনিধি

কুমিল্লায় বাংলাদেশ ন্যাশনাল ডিবেটিং সোসাইটির (বিএনডিএস) আত্মপ্রকাশ হয়েছে। ‘যুক্তির আল্পনায় আঁকি মুক্তির ক্যানভাস’ স্লোগানকে ধারণ করে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা নজরুল ইনস্টিটিউটের উন্মুক্ত মঞ্চে সংগঠনটির কার্যক্রম শুরু হয়। সংসদীয় বিতর্ক প্রদর্শনী, যুক্তি ও নেতৃত্ব নিয়ে বিশেষ আলোচনা এবং তরুণ বিতার্কিকদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে সংগঠনটির।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া কলেজের বিতর্ক পরিষদের সাবেক মডারেটর প্রফেসর আবুল হাছানাত মো. মাহবুবুর রহমান, সাবেক জাতীয় টেলিভিশন বিতার্কিক ও সংগঠনটির আহ্বায়ক শরিফ হোসেন, জাতীয় টেলিভিশন বিতার্কিক, বিএনডিএস’র সদস্য সচিব রিফাক আহমেদ, বিএনডিসির উপদেষ্টা (বিতর্ক)
আবদুল্লাহ আল-আমিন, রফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া, মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, মো. কাইয়ূম হোসেন, মো. শরিফ ইসলাম প্রমুখ।

লিখিত বক্তব্যে তিনি জানান, বিএনডিএস বিশ্বাস করে, আজকের বিশ্বে শুধু বইয়ের জ্ঞান নয়-প্রয়োজন মঞ্চে দাঁড়িয়ে নিজের কথা বলার সাহস। প্রয়োজন বক্তৃতা, উপস্থাপনা ও যুক্তির ওপর দাঁড়িয়ে ভাবনা প্রকাশের দক্ষতা। বর্তমানে ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়-এটি নেতৃত্ব, জ্ঞান এবং আত্মপ্রকাশের এক শক্তিশালী হাতিয়ার। বিতর্ক আমাদের শেখায় কীভাবে আত্মবিশ্বাসের সঙ্গে জনসমক্ষে দাঁড়াতে হয়, কীভাবে শব্দকে অর্থবহ করে তুলতে হয় এবং কীভাবে একটি বার্তা মানুষের হৃদয়ে পৌঁছে দিতে হয় । বিতর্ক আমাদের যুক্তি নির্মাণের, বিশ্লেষণ করার এবং মতবিরোধকে শ্রদ্ধার সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা দেয়। বিতর্ক একজন মানুষকে করে তোলে চিন্তাশীল, সাহসী এবং নেতৃত্বদানে সক্ষম ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!