1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুমিল্লায় চিরনিদ্রায় শায়িত সন্ত্রাসী হামলায় নিহত র‌্যাব কর্মকর্তা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কুমিল্লায় চিরনিদ্রায় শায়িত সন্ত্রাসী হামলায় নিহত র‌্যাব কর্মকর্তা

প্রতিনিধি

কুমিল্লায় চিরনিদ্রায় শায়িত সন্ত্রাসী হামলায় নিহত র‌্যাব কর্মকর্তা
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলায় নিহত র‌্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূইয়ার মরদেহ কুমিল্লায় গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের অলিপুর গ্রামের অলিপুর ভূইয়া পাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

সেনাবাহিনী, র‌্যাব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জানাজায় অংশ নেন। জানাজা শেষে তাকে র‌্যাব-১১ এর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।

জানাজায় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল মোজাহিদ হোসেন, কর্ণেল নাজমুল হাসান, কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, র‍‍্যাব- ১১ (নারায়ণগঞ্জ) সিইও লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন, র‍‍্যাব-১১ কুমিল্লা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলমসহ সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও পুলিশের সদস্যরা অংশ নেন।

এর আগে চট্টগ্রামে প্রথম জানাজা শেষে নিহতের স্ত্রী, সন্তান ও পরিবারের লোকজন মরদেহ গ্রহণ করে রাত ৯টার দিকে কুমিল্লায় গ্রামের বাড়িতে নিয়ে আসেন। মোতালেব হোসেন কুমিল্লার সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের অলিপুর গ্রামের মৃত আবদুল খালেক ভূইয়ার ছেলে। ৮ ভাই ও ৩ বোনের মধ্যে নিহত মোতালেব সবার ছোট।

 

তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক। তার বড় ছেলে সাকিব অনার্স প্রথম বর্ষ, মেয়ে শামীমা জান্নাত এসএসসি পরীক্ষার্থী ও ছোট মেয়ে মুনতাহা আক্তার ৫ম শ্রেণিতে পড়ে। তিনি বিজিবিতে যোগাদান করেন ১৯৯৩ সালে। গত দুই বছর আগে তিনি র‌্যাবে পোস্টিং নেন। রাজধানীর পিলখানা এলাকায় তার বাসা।

মোতালেবের মৃত্যুর খবর সোমবার সন্ধ্যায় মোবাইল ফোনে চট্টগ্রাম থেকে গ্রামের বাড়িতে জানানো হলে পরিবারে শোকের ছায়া নেমে আসে। বিকেলে গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, মরদেহ দেখতে স্বজন ও প্রতিবেশীরা বাড়িতে ভিড় করছে।

এ সময় নিহতের বড় ভাই জাকির হোসেন ভূইয়া বলেন, গত শুক্রবার আমার ভাই বাড়িতে এসেছিল। চট্টগ্রামে যাওয়ার সময় তার বড় মেয়ে বারবার বলছিল আব্বু আজ যেও না। মেয়েকে সান্ত্বনা দিয়ে মোতালেব বলেছিল, সরকারি কাজ, যেতেই হবে। মেয়েটি কান্না বুকে জমা রেখেই বাবাকে বিদায় দেয়।

মৃত র‌্যাব কর্মকর্তার বড় ভাই আমির হোসেন সর্দার বলেন, মোতালেব পরিবারে ছোট হওয়ায় সে ছিল খুব আদরের। ছোটবেলা থেকেই ছিল বেশ সাহসী ও মেধাবী। সে জীবন দিয়ে তার মধ্যে যে দেশপ্রেম আছে তার প্রমাণ দিয়ে গেল। তার মৃত্যুতে এ পরিবারটি এতিম হয়ে গেল। কোনোভাবেই মোতালেবের স্ত্রী-সন্তানদের কান্না থামাতে পারছি না।

র‌্যাব ১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, দায়িত্বপালনকালে সন্ত্রাসীদের হাতে মোতালেবের এ মৃত্যু সত্যই দুঃখজনক। দেশের জন্য এমন মৃত্যু অনুস্মরণীয় হয়ে থাকেবে। আমরা সবসময় এ পরিবারের পাশে থাকব।

প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় মোতালেব হোসেন ভূইয়া নিহত হন। এতে র‌্যাবের আরও তিন সদস্য আহত হয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!