1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুড়িগ্রামের নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস

‎ ‎মোঃ রফিকুল ইসলাম উত্তর (কুড়িগ্রাম) প্রতিনিধি

‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা করা হয়। পরে সকল সরকারি, বেসকরী, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি ভবন এবং বিএনপি, জামায়েতে ইসলামের উপজেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে নাগেশ্বরী উপজেলা কেন্দ্রীয় সৃতি সৌধে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক সংগঠন।

সকাল ১০টায় নাগেশ্বরী ডি এম একাডেমী ফুটবল মাঠে কুরআন থেকে তেলওয়াত, গীতা পাঠ,শহিদের স্বরনে ১ মিঃ নিরবতা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহাজ লুনা ও নাগেশ্বরী থানার  অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ এর সালাম গ্রহন করেন এবং বীর মুক্তিযোদ্ধাদের কাছে গিয়ে কুশল বিনিময় করেন  পরে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে গতকাল গুরুত্বপূর্ন সরকারি, আধা সরকারি ,স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবন এবং স্থাপনা সমূহে আলোকসজ্জা করা হয়। উপজেলা প্রশাসন হলরুমে দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের সম্ভারধনা প্রাদান করা হয়।  দিবসটি উপলক্ষে নাগেশ্বরী উপজেলা উন্মুক্ত মঞ্চ মাঠে ৩ দিন ব্যাপী বিজয় মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
‎#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!