1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘কিলারের’ ব্যাটে রক্ষা পেলো দক্ষিণ আফ্রিকা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

‘কিলারের’ ব্যাটে রক্ষা পেলো দক্ষিণ আফ্রিকা

প্রতিনিধি

আরও একটা লো স্কোরিং ম্যাচ দেখলো টি-টোয়েন্টি বিশ্বকাপ। নেদারল্যান্ডসের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে যায় প্রোটিয়া টপ অর্ডার। ১২ রানে দক্ষিণ আফ্রিকার প্রথম সারির চার ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে ম্যাচে ফেরে ডাচরা। তবে প্রোটিয়াদের বিপর্যয়ের মুখে ঢাল হয়ে দাঁড়ান ডেভিড মিলার। তার অপরাজিত ফিফটিতে শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করে দল।

গত রাতে নিউইয়র্কে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। জবাবে খেলতে নেমে ১৮ ওভার ৫ বলে ৬ উইকেট হারিয়ে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

১০৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি প্রোটিয়াদের। ইনিংসের প্রথম বলেই ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হন কুইন্টন ডি কক। কোনো বল না খেলেই ডাক খেয়ে সাজঘরে ফেরেন এই অভিজ্ঞ ওপেনার। সুবিধা করতে পারেননি আরেক ওপেনার রেজা হেন্ড্রিকসও। ১০ বল খেলে মাত্র ৩ রান করতে পেরেছেন তিনি।গত রাতে নিউইয়র্কে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। জবাবে খেলতে নেমে ১৮ ওভার ৫ বলে ৬ উইকেট হারিয়ে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

১০৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি প্রোটিয়াদের। ইনিংসের প্রথম বলেই ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হন কুইন্টন ডি কক। কোনো বল না খেলেই ডাক খেয়ে সাজঘরে ফেরেন এই অভিজ্ঞ ওপেনার। সুবিধা করতে পারেননি আরেক ওপেনার রেজা হেন্ড্রিকসও। ১০ বল খেলে মাত্র ৩ রান করতে পেরেছেন তিনি।
তিনে নেমে ব্যর্থ এইডেন মার্করাম। ৩ বল খেলে রানের খাতাই খুলতে পারেননি অধিনায়ক। টপ অর্ডার ব্যাটারদের সঙ্গে ব্যর্থতার মিছিলে যোগ দেন হেনরিখ ক্লাসেনও। ৭ বল খেলে ৪ রানে থেমেছেন এই ইনফর্ম ব্যাটার। ১২ রানে টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে হারের শঙ্কায় পড়েছিল দল।

তবে এমন পরিস্থিতি থেকে প্রোটিয়াদের উদ্ধার করেন ক্রিস্টিয়ান স্টাবস ও ডেভিড মিলার। এই দুজনে পঞ্চম উইকেট জুটিতে যোগ করেন ৬৫ রান। স্টাবস ৩৭ বলে ৩৩ রান করে সাজঘরে ফিরলেও দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন কিলার খ্যাত মিলার। তার ব্যাট থেকে এসেছে ৫১ বলে অপরাজিত ৫৯ রান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!