1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কালিয়াকৈরে একই গার্মেন্টসে ফের অর্ধশত শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ১৯ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

কালিয়াকৈরে একই গার্মেন্টসে ফের অর্ধশত শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ১৯

প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেস ম্যান গার্মেন্টস লিমিটেডে আবারও অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (২০ জুন) সকাল ৯টার দিকে কারখানার সাত তলায় কাজ শুরু করার কিছুক্ষণ পর একে একে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

অসুস্থ শ্রমিকদের মধ্যে অধিকাংশই নারী। তাদের অনেকেই বমি, মাথা ঘোরা ও পেটব্যথার উপসর্গে ভুগছিলেন। বর্তমানে ১৯ জন শ্রমিক হাসপাতালে ভর্তি রয়েছেন, কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পরপরই কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে ধীরে ধীরে আরও শ্রমিক একই ধরনের উপসর্গে আক্রান্ত হন। তবে তিনি দাবি করেন, কারখানার পানিতে কোনো সমস্যা ছিল না এবং গত দুই দিন ধরে পানি ফিল্টার করা হয়েছে। অনেক শ্রমিক পানি পান করার আগেই অসুস্থ হয়ে পড়েছেন বলেও তিনি জানান।

অসুস্থ শ্রমিক নাজনিন আক্তার বলেন, সকালে কারখানায় কাজ শুরু করার কিছুক্ষণ পরই কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে যান। এরপর আতঙ্ক ছড়িয়ে পড়লে আরও অনেকে অসুস্থ বোধ করেন। পরে কারখানা ছুটি দিয়ে অসুস্থদের হাসপাতালে পাঠানো হয়।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন জানান, সকাল সাড়ে ৯টা থেকে একে একে প্রায় ৫০ জন শ্রমিককে হাসপাতালে আনা হয়। দ্রুত চিকিৎসা শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দূষিত পানি থেকে এ সমস্যা হতে পারে। তবে নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষার ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ১৮ জুন একই কারখানায় পানি পান করার পর দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছিলেন। ওই ঘটনার পর প্রশাসন কারখানার পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠিয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!