1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কার্তিকের বৃষ্টিতে ডুবল ঢাকা, জলাবদ্ধতায় যানবাহনে ধীরগতি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কার্তিকের বৃষ্টিতে ডুবল ঢাকা, জলাবদ্ধতায় যানবাহনে ধীরগতি

প্রতিনিধি

কার্তিক মাসের মধ্যভাগে আজ সন্ধ্যার আগে ঢাকার আকাশ মেঘে ঢেকে নেমে আসে ঘোর অন্ধকার। পরে দীর্ঘ সময় ধরে ঝরে বৃষ্টি। আর কার্তিকের এই বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ঢাকার বেশ কয়েকটি এলাকায়। পাশাপাশি যানবাহনে ধীরগতিও দেখা দিয়েছে।

শনিবার (১ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, রাজধানী ঢাকায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ৬ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এদিকে, বৃষ্টির পর সন্ধ্যায় ঢাকার বিভিন্ন সড়ক, অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাজধানীর মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর-১৩, হাতিরঝিলের কিছু অংশ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তা, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন এলাকা, মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, মোহাম্মদপুর, ইসিবি, কালশীসহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হলেও ধীরে ধীরে পানি নেমে যেতে শুরু করেছে। এ ছাড়া বিভিন্ন সড়কে জলাবদ্ধতার কারণে যানবাহনগুলো ধীরগতিতে চলছে।

রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল হয়ে বাড্ডা এলাকায় আসা বেসরকারি চাকরিজীবী এরশাদ আলী বলেন, অফিস শেষ করে প্রথমে বৃষ্টিতে আটকা ছিলাম, পরে যখন বের হয়েছি তখন দেখি সড়কগুলোতে কিছুটা জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আছে। পরে রাইড শেয়ারিংয়ের বাইকে আসার সময় দেখলাম হাতিরঝিলের বিভিন্ন অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আছে। জলাবদ্ধতার কারণে যানবাহনগুলোতেও ধীরগতি সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে সাধারণ মানুষ খুব ভোগান্তিতে পড়ে গেছে।

বারিধারা এলাকায়ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে জানিয়ে আরেক চাকরিজীবী সাদিকুল ইসলাম বলেন, অন্য সড়কের পাশাপাশি বারিধারার মতো অভিজাত এলাকার ভেতরেও বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষকে প্যান্ট গুটিয়ে, জুতা হাতে নিয়ে চলাচল করতে হচ্ছে।

এদিকে, সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এসময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। একইসঙ্গে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!