1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কারাগারে ভোট দেননি সালমান-আনিসুল : আইনজীবী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কারাগারে ভোট দেননি সালমান-আনিসুল : আইনজীবী

প্রতিনিধি

কারাগার থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ভোট দেওয়ার খবরটি মিথ্যা বলে জানিয়েছেন আইনজীবী পলাশ চন্দ্র রায়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সালমান-আনিসুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

পলাশ বলেন, আমার মক্কেলরা জেলখানা থেকে ভোট দিয়েছেন এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে। আর এ খবরটি বিভিন্নভাবে জানতে পেরেছেন তারা। অথচ তাদের ভোট দেওয়ার কথাটি পুরোপুরি মিথ্যা।

তিনি বলেন, কারাগার থেকে ভোট দেওয়ার জন্য নির্দিষ্ট কিছু প্রক্রিয়া রয়েছে। প্রথমত আগে থেকে নিবন্ধন করতে হয়। কিন্তু আমার মক্কেলরা নিবন্ধনই করেননি। তাই ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসে না।

আসামিপক্ষের এই আইনজীবী বলেন, সালমান এফ রহমানকে ইঙ্গিত করে বলা হয়েছে যে, একটি বিশেষ মার্কায় ভোট দিয়েছেন। যেহেতু তিনি নিবন্ধিত হননি, সেহেতু ভোটও দেননি। সুতরাং খবরটি মিথ্যা বলে আমাদের নিশ্চিত করেছেন মক্কেলরা।

পলাশ চন্দ্র বলেন, এদিন এ মামলায় প্রসিকিউশনের ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য উপস্থাপনসহ সাক্ষী হাজির করার কথা ছিল। কিন্তু কোনো সাক্ষী আনতে পারেনি প্রসিকিউশন। তারা সূচনা বক্তব্য উপস্থাপন করেছেন। সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!