1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কামরাঙ্গীরচরে ছাদে রোদ পোহাতে গিয়ে নিচে পড়ে আহত বৃদ্ধার মৃত্যু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

কামরাঙ্গীরচরে ছাদে রোদ পোহাতে গিয়ে নিচে পড়ে আহত বৃদ্ধার মৃত্যু

প্রতিনিধি

রাজধানীর কামরাঙ্গীরচরের আলিনগর এলাকায় তৃতীয় তলার ছাদে রোদ পোহাতে গিয়ে নিচে পড়ে আহত শাহানা বেগম (৭০) নামে এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শাহানা বেগমের মেয়ে শিল্পী বলেন, কামরাঙ্গীরচর আলিনগরের এলাকায় আমাদের নিজেদের বাড়ি আছে। সকালে গোসল শেষে আমার মা প্রায়ই ছাদে গায়ে রোদ পোহাতে যায়। কিন্তু আজ সকালের দিকে ছাদে রোদ পোহাতে গিয়ে অসাবধানবশত তিন তলা থেকে নিচে পড়ে যায়। প্রথমে আমরা তাকে উদ্ধার করে বাসায় চিকিৎসা সেবা দেই। কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লে দুপুর একটার দিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) বিকেল সাড়ে তিনটার দিকে তিনি মারা যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের সামনে রাখা হয়েছে। আমরা বিষয়টি কামরাঙ্গীরচর থানা পুলিশকে জানিয়েছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!