1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কাঠগড়ায় প্রার্থনায় মগ্ন ছিলেন রাজসাক্ষী আবজালুল, পেলেন ক্ষমা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কাঠগড়ায় প্রার্থনায় মগ্ন ছিলেন রাজসাক্ষী আবজালুল, পেলেন ক্ষমা

প্রতিনিধি

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ায় ক্ষমা পেয়েছেন আশুলিয়া থানার তৎকালীন এসআই শেখ আবজালুল হক।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন সকালে মামলার ১৬ আসামির মধ্যে গ্রেপ্তার আটজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদের হাজতখানায় রাখেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। দুপুর ১২টা ২৫ মিনিটে আট আসামিকেই ট্রাইব্যুনাল-২ এর এজলাসকক্ষের কাঠগড়ায় তোলা হয়।

কাঠগড়ায় ওঠার পর থেকেই এসআই শেখ আবজালুল হককে নীরবে তসবিহ জপতে দেখা যায়। তিনি এ মামলায় রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। রায় ঘোষণার আগমুহূর্ত পর্যন্ত কখনও চোখ বন্ধ করে, আবার কখনও মাথা নিচু রেখে প্রার্থনায় মগ্ন ছিলেন তিনি।

মানবতাবিরোধী অপরাধের এ মামলার রায়ে সাবেক স্থানীয় এমপি সাইফুল ইসলামসহ ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং দুজনের সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ায় সার্বিক দিক বিবেচনায় আবজালুলকে ক্ষমা করে দেন ট্রাইব্যুনাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!