1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কর্মীকে গুলি করে হত্যা, ছাত্রলীগ নেতা জয়কে বহিষ্কার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কর্মীকে গুলি করে হত্যা, ছাত্রলীগ নেতা জয়কে বহিষ্কার

প্রতিনিধি

ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খখলা ও মর্যাদা পরিপন্থী এবং অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে হাসান আল ফারাবীকে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

এদিকে এজাজ হত্যার ঘটনায় এখনো হয়নি মামলা। কাউকে আটক করতেও পারেনি পুলিশ। বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিষয়টি জানিয়েছেন।

ওসি জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজ মামলা হতেও পারে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। অস্ত্রধারীকে চিহ্নিত করা হয়েছে। তাছাড়া নিহত এজাজের মরদেহ ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

অন্যদিকে ছাত্রলীগ কর্মী এজাজের মৃত্যুর ঘটনায় জেলা শহরের কলেজপাড়া এলাকায় রাত থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে। সহিংসতার শঙ্কায় এলাকার বেশিরভাগ দোকানপাট বন্ধ করে রেখেছেন দোকান মালিকরা। তবে পুলিশ শক্ত অবস্থানে রয়েছে।

প্রসঙ্গত, বুধবার (৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচনে বিজয়ী আনারস প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন শোভনের বিজয় মিছিলে গুলিতে মৃত্যু হয় ছাত্রলীগ কর্মী আয়াশ রহমান এজাজের। পরিবারে অভিযোগ- গুলিটি করেছেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আল ফারাবী জয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভিপি জালাল হোসেন খোকার নির্দেশে গুলি করা হয়েছে বলে অভিযাগ নিহতের স্বজনদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!