1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কদমতলীতে বাথরুমে ঝুলছিল নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কদমতলীতে বাথরুমে ঝুলছিল নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ

প্রতিনিধি

রাজধানীর কদমতলীর শনিরআখড়া এলাকার একটি বাসা থেকে সামিয়া আক্তার দিয়া (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল (শুক্রবার) রাতের দিকে দিয়াকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সামিয়া কুমিল্লার চান্দিনা উপজেলার জরুমডা গ্রামের মো. আনোয়ার হোসেনের মেয়ে। সামিয়া ধনিয়া বর্ণমালা হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সামিয়ার ভাই নাজমুল জানান, সন্ধ্যার পর সামিয়া বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে দেখেন বাথরুমে কাপড় রাখার হ্যাঙ্গারে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে সে। এরপর দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক জানান, সামিয়া আগেই মারা গেছে।

তিনি আরও জানান, এক ছেলের সঙ্গে সামিয়ার প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি আমরা জানার পর তাকে বকাঝকা করা হয়। একই সময়ে মোবাইলে ওই ছেলের সঙ্গেও তার ঝামেলা চলছিল। আমাদের ধারণা, এসব ঘটনার চাপেই সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে সামিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানাকে জানানো হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!