1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কথায় তোতলামি, তবে সুরেলা কণ্ঠে কোরআন তিলাওয়াত করেন মিকাইল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কথায় তোতলামি, তবে সুরেলা কণ্ঠে কোরআন তিলাওয়াত করেন মিকাইল

প্রতিনিধি

কথা বলতে গেলেই জড়িয়ে যায় শব্দ, থেমে থেমে বের হয় বাক্য। তোতলামির কারণে স্বাভাবিকভাবে কথা বলা কঠিন তাকমিল উদ্দিন মিকাইলের জন্য। কিন্তু পবিত্র কোরআন তেলাওয়াত শুরু করলেই যেন বদলে যায় সবকিছু। তখন আর থাকে না কোনো জড়তা- অনর্গল, স্পষ্ট ও সুরেলা কণ্ঠে তেলাওয়াত করে মুগ্ধ করেন সবাইকে। এমনই ব্যতিক্রমী প্রতিভার অধিকারী নোয়াখালীর শিশু হাফেজ তাকমিল উদ্দিন মিকাইল।

তাকমিল নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব মোহাম্মদপুর ৭নং ওয়ার্ডের বাসিন্দা তসলিম উদ্দিনের একমাত্র ছেলে। তার বাবা চট্টগ্রামে চাকরি করেন। তাকমিল স্থানীয় তামীরুল উম্মাহ হিফজুল কুরআন মাদরাসা থেকে মাত্র সাত মাসে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একই এলাকায় তারাবি নামাজে ইমামতি করছেন।

জড়িয়ে যাওয়া কণ্ঠে তাকমিল উদ্দিন মিকাইল বলেন, ছোটবেলা থেকেই কথা বলতে গেলে আমার কণ্ঠ আটকে যায়। অনেক সময় ঠিকভাবে কথা বলতে কষ্ট হয়। তবে যখন কোরআন তিলাওয়াত করি, তখন আল্লাহর রহমতে সবকিছু সহজ হয়ে যায়। তখন আর কোনো জড়তা অনুভব করি না। আমি চাই নিয়মিত কোরআন তিলাওয়াত করে মানুষের মাঝে এর সৌন্দর্য ছড়িয়ে দিতে। আমি বড় আলেম হতে চাই।

তাকমিলের সহপাঠী ইয়াসিন আরাফাত বলেন, তাকমিল আমাদের খুব প্রিয় বন্ধু। সাধারণ কথাবার্তায় তার একটু জড়তা আছে, কিন্তু তিলাওয়াত শুরু করলে আমরা সবাই অবাক হয়ে শুনি। তার কণ্ঠে কোরআন খুব সুন্দর শোনায়। আমরা তার জন্য গর্বিত।

তাকমিলের হিফজ শিক্ষক এমদাদ উল্লাহ মহাজির বলেন, তাকমিল অত্যন্ত মেধাবী, বিনয়ী ও পরিশ্রমী একজন ছাত্র। অল্প সময়ের মধ্যেই সে নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে কোরআনের হিফজ সম্পন্ন করেছে। তার তিলাওয়াতে মাধুর্য আছে এবং সে খুব মনোযোগ দিয়ে অনুশীলন করে। আমরা আশা করি ভবিষ্যতে সে আরও বড় আলেম ও ক্বারী হিসেবে প্রতিষ্ঠিত হবে।

তামীরুল উম্মাহ হিফজুল কুরআন মাদরাসার পরিচালক হাফেজ মো. নাছরুল্লাহ বলেন, তাকমিলের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ এক প্রতিভা দিয়েছেন। কথা বলার সময় তার জড়তা থাকলেও কোরআন তিলাওয়াতের সময় সে অত্যন্ত সাবলীল ও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তার এই অদম্য চেষ্টা ও আগ্রহ অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আকিব ওসমান বলেন, জড়তা থাকা সত্ত্বেও তাকমিল উদ্দিন মিকাইলের অনর্গল কোরআন পড়তে পারা একটা অলৌকিকতা। এছাড়া সে সাত মাসে হাফেজ হয়েছে। এই অর্জন সত্যিই প্রশংসনীয়। তার মতো প্রতিভাবান শিক্ষার্থীরা আমাদের সমাজের গর্ব। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!