1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ওয়ারীতে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

ওয়ারীতে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রতিনিধি

রাজধানীর ওয়ারী থানা এলাকা থেকে ৬০০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানা পুলিশ।

আটককৃতের নাম মুহাম্মদ ইসহাক। শুক্রবার (৭ এপ্রিল ২০২৩ খ্রি.) রাত ১২:১৫টায় কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ওয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাজিরুর রহমান বলেন, একজন মাদক কারবারি ওয়ারী থানার কাপ্তান বাজার এলাকার এরশাদ মার্কেট ভবন-২ এর সামনে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পায় থানা পুলিশের একটি টিম। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬০০০ পিস ইয়াবাসহ মুহাম্মদ ইসহাককে আটক করা হয়।

আটককৃত ইসহাকের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!