1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ

প্রতিনিধি

ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে জুলাই যোদ্ধারা, এনসিপি এবং গণ অধিকার পরিষদ। শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকা-ঝালকাঠি মহাসড়কের কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে তারা অবরোধ শুরু করেন।

ওসমান হাদি ঝালকাঠি জেলার নলছিটি পৌর শহরের ফেরিঘাট এলাকার মরহুম শরীফ মাওলানা আব্দুল হাদীর ছেলে।

অবরোধ শুরু হতেই দুই দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা চলা এ কর্মসূচির কারণে ঢাকা, বরিশাল ও খুলনাসহ বিভিন্ন রুটের দূরপাল্লার বাসসহ শতাধিক যানবাহন আটকে পড়ে। এতে যাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

অবরোধে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, হামলাটি ছিল পরিকল্পিত। তারা অভিযোগ করেন, ওসমান হাদীর ওপর হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে। তাদের দাবি, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।

অবরোধ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই যোদ্ধাদের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ ও জুলাই যোদ্ধার নেতাকর্মীরাও অংশ নেন।

বিকেল পাঁচটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। আশ্বাস পাওয়ার পর তারা অবরোধ তুলে নেন। পরে মহাসড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!