1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
“ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ১৭ ফেব্রুয়ারি” - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

“ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ১৭ ফেব্রুয়ারি”

প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার কার্যক্রম শুরু হয়েছে, যেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ সাত নেতাকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল বিচার শুরুর আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদনূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলার সাত আসামিই পলাতক। তাদের অনুপস্থিতিতেই বিচার চলবে, ফলে অভিযোগ পড়ে শোনানো হয়নি। সাক্ষ্যগ্রহণ শুরু হবে আগামী ১৭ ফেব্রুয়ারি।

আসামিদের তালিকা:

  • ওবায়দুল কাদের – আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

  • আ ফ ম বাহাউদ্দিন নাছিম – যুগ্ম সাধারণ সম্পাদক

  • মোহাম্মদ আলী আরাফাত – সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

  • শেখ ফজলে শামস পরশ – যুবলীগ সভাপতি

  • মাইনুল হোসেন খান নিখিল – যুবলীগ সাধারণ সম্পাদক

  • সাদ্দাম হোসেন – ছাত্রলীগ সভাপতি

  • ওয়ালি আসিফ ইনান – ছাত্রলীগ সাধারণ সম্পাদক

বিচারিক প্রক্রিয়ায় প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদ ও আবদুস সাত্তার পালোয়ান।
রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে ছিলেন লোকমান হাওলাদার ও ইশরাত জাহান।

এর আগে, ১৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। ৮ জানুয়ারি পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয়। মামলাটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল-২ তে আমলে নেওয়া হয় এবং একই দিন ফরমাল চার্জ দাখিল করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!