1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ওটিটিতে জয়া আহসানের জোড়া ধামাকা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ওটিটিতে জয়া আহসানের জোড়া ধামাকা

প্রতিনিধি

দুই বাংলায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান-এর ভক্তদের জন্য দারুণ খবর! আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত এবং পশ্চিমবঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া তার আলোচিত সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। একই সঙ্গে দেশের ওটিটিতে এসেছে তার অন্য একটি গুরুত্বপূর্ণ সিনেমা ‘ফেরেশতে’।
প্রখ্যাত সাহিত্যিক মানিক ব্যানার্জির কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন সুমন মুখার্জি। গত ১ আগস্ট পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর এবার সিনেমাটি ঘরে বসে দেখার সুযোগ পাচ্ছেন দর্শক। আগামী ১৪ নভেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ দেখা যাবে এই সিনেমা।
‘পুতুলনাচের ইতিকথা’য় কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার সঙ্গে শশী ও কুমুদ-এর মতো গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন যথাক্রমে আবীর চ্যাটার্জি ও পরমব্রত চ্যাটার্জি। এছাড়াও অভিনয় করেছেন অনন্যা চ্যাটার্জি, সুরঙ্গনা ব্যানার্জি, শান্তিলাল মুখার্জি প্রমুখ।
এদিকে, এর মধ্যেই আরেকটি সিনেমা দিয়ে দেশের ওটিটি মাতিয়েছেন জয়া আহসান। গত ২ নভেম্বর বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা ‘ফেরেশতে’।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটির পরিচালক হলেন ইরানের মুর্তজা অতাশ জমজম। গত ১৯ সেপ্টেম্বর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।
সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প নিয়ে তৈরি এই সিনেমায় উঠে এসেছে ঢাকা শহরের এক রিকশাচালক স্বামী এবং একটি গার্মেন্টসে চাকরি করা তার স্ত্রীর জীবনসংগ্রাম। সংগ্রাম, বঞ্চনা, টিকে থাকার লড়াই এবং মানবিকতার অদম্য শক্তি- এই সবই ফুটে উঠেছে তাদের গল্পে। এই সিনেমাতে জয়া আহসান স্ত্রীর ভূমিকায় এবং সুমন ফারুক স্বামীর চরিত্রে অভিনয় করেছেন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!