1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এশিয়ান কাপ খেলে দেশের পথে বাংলাদেশ নারী দল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

এশিয়ান কাপ খেলে দেশের পথে বাংলাদেশ নারী দল

প্রতিনিধি

প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ। গ্রুপ পর্বের তিন ম্যাচেই হেরেছে পিটার বাটলারের শিষ্যরা। গতকাল সন্ধ্যায় পার্থে উজবেকিস্তানের বিপক্ষে হেরে আজ সকালেই দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন ঋতুপর্ণারা।

পার্থ সময় সকাল সাড়ে নয়টায় থাই এয়ারওয়েজে বাংলাদেশ দল ব্যাংককের উদ্দেশ্যে রওনা হয়। ব্যাংককে কয়েক ঘণ্টা যাত্রাবিরতি রয়েছে। বাংলাদেশ সময় আজ মধ্যরাতে ঢাকায় পৌঁছাবেন আফিদারা।

গতকাল উজবেকিস্তানের বিপক্ষে জিতলে আজই দেশের জন্য বিমান ধরতে হতো না বাংলাদেশকে। আজ ‘সি’ গ্রুপে জাপান-ভিয়েতনাম ও চাইনিজ তাইপে-ভারত ম্যাচের দিকে চোখ থাকত। কোয়ার্টার ফাইনালে উঠলে আবার সিডনি যেতে হতো বাংলাদেশ দলকে। কাল হেরে যাওয়ায় তাই ১০ মার্চ রিটার্ন টিকিটই কার্যকর হয়েছে।

এশিয়া কাপ খেলা বাংলাদেশের অনেক ফুটবলারের বয়স বিশ বছরের নিচে। তাদের অনেকেই পহেলা এপ্রিল থেকে শুরু হতে যাওয়া থাইল্যান্ডের এএফসি অ-২০ টুর্নামেন্ট খেলবে। দেশে ফিরেই অনুশীলনে নামতে হবে তাদের। এই দলেরও কোচ পিটার বাটলার। তিনি সপ্তাহ খানেক পর ইংল্যান্ড যেতে চান। এতে অনুশীলন পরিকল্পনা ও বাস্তবায়নে ঘাটতি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!