1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করবে ডিএনসিসি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করবে ডিএনসিসি

প্রতিনিধি

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে অব্যবহৃত জায়গাগুলোকে সবুজ করার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

রোববার (১৬ নভেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অব্যবহৃত খালি জায়গা বুঝে নেওয়ার জন্য ইতোমধ্যে ৫ সদস্যের কমিটি গঠন করে দিয়েছে সংস্থাটি।

সবুজায়ন করার পাশাপাশি প্রাণবন্ত করে তুলতে এবং নগরবাসীর জন্য নিরাপদ ও আকর্ষণীয় গণপরিসর গড়ে তুলতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মধ্যে সম্প্রতি একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অব্যবহৃত স্থানগুলোতে ডিএনসিসি সবুজায়ন, ল্যান্ডস্কেপিং, পথচারীবান্ধব অবকাঠামো এবং জনসাধারণের জন্য উন্মুক্ত বিনোদনমূলক স্থান উন্নয়নের কার্যক্রম বাস্তবায়ন করবে। এর মাধ্যমে নগরবাসীর জন্য তৈরি হবে নতুন প্রাণবন্ত গণপরিসর, যা একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে, অন্যদিকে নাগরিক জীবনে আনবে নান্দনিক পরিবর্তন।

এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আসাদুজ্জামান একটি অফিস আদেশ জারি করে ৫ সদস্যের কমিটির অনুমোদন দিয়েছে। সচিব মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গঠিত এই কমিটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে অব্যবহৃত জায়গাগুলো বুঝে নিতে প্রয়োজনীয় সব কার্যক্রম গ্রহণ করবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তাকে। পাশাপাশি কমিটির সদস্য করা হয়েছে ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী (পুর), নির্বাহী প্রকৌশলী (টিইসি), নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবং ডিএনসিসির সংশ্লিষ্ট অঞ্চলের সার্ভেয়ারকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!