1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এলএনজি সরবরাহে ঘাটতি: তিতাসের আওতাভুক্ত এলাকায় ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

এলএনজি সরবরাহে ঘাটতি: তিতাসের আওতাভুক্ত এলাকায় ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ

প্রতিনিধি

এলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাভুক্ত এলাকায় আগামী ২৪ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে। এর ফলে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সকল শ্রেণির গ্রাহকরা গ্যাসের স্বল্পচাপের ভোগান্তিতে পড়তে পারেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) এক বার্তায় তিতাস গ্যাস এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে এলএনজি থেকে জাতীয় গ্রিডে সরবরাহকৃত গ্যাসের পরিমাণ সাময়িকভাবে কমে গেছে।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টা থেকে রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকার সকল গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। এ সময়ে কোথাও কোথাও গ্যাস সরবরাহ স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।

সংস্থাটি সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে এবং প্রয়োজন ছাড়া গ্যাস ব্যবহার পরিহার করার জন্য অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে দ্রুত স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে তিতাস গ্যাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!