1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

প্রতিনিধি

রাজধানীর বাংলামোটর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।
রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম।
তিনি বলেন, রোববার রাত সাড়ে ৯টায় রাজধানীর বাংলামোটর মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
সরেজমিনে দেখা যায়, বিকট শব্দে ককটেলের ধোঁয়ায় বাংলামোটর মোড় অন্ধকার হয়ে যায়। বিস্ফোরণের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা দৌড়ে মিছিল নিয়ে বাংলামোটর মোড়ে অবস্থান নেন। রূপায়ণ ট্রেড সেন্টারের নিচে পূর্ব থেকে দায়িত্বরত অবস্থায় থাকা পুলিশ সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
তারা বলেন, রাত সাড়ে ৯টায় হঠাৎ ককটেল বিস্ফোরণ হয়। কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে, প্রাথমিকভাবে জানা যায়নি। আশপাশের সিসি ক্যামেরা দেখে বিষয়টি তদন্ত করছে পুলিশ।
এর আগে রাত ৯টা ১২ মিনিটে রাজধানীর নিউমার্কেট থানার সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে সন্ধ্যার পর ‎রাজধানীর শ্যামপুরে ফ্লাইওভারের ওপর থেকে দুটি স্থানে তিনটি ককটেল নিক্ষেপের পর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!