1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এনসিপির ৪০ নেতাকর্মীর একযোগে পদত্যাগের হুঁশিয়ারি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

এনসিপির ৪০ নেতাকর্মীর একযোগে পদত্যাগের হুঁশিয়ারি

প্রতিনিধি

এনসিপির ৪০ নেতাকর্মীর একযোগে পদত্যাগের হুঁশিয়ারি
অনিয়মের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) ভোলা জেলা শাখার নবগঠিত ৭২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত করে তৃণমূলকে প্রাধান্য দিয়ে গঠিত কমিটি পুনঃগঠনের দাবি জানিয়েছেন নবগঠিত কমিটির নেতাকর্মীরা। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের দাবি মানা না হলে একযোগে ৪০ নেতাকর্মী পদত্যাগ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপির ভোলা জেলা শাখার ব্যানারে জেলা পরিষদ হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

এর আগে, গত ৮ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ৬ মাসের জন্য ভোলা জেলা কমিটির অনুমোদন দেন। এতে অ্যাডভোকেট মো. জিয়াউর রহমানকে আহ্বায়ক ও মেহেদী হাসান শরীফকে সদস্য সচিব করে ৭২ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত। এসময় তিনি অভিযোগ করে বলেন, ভোলা জেলা এনসিপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি প্রকাশের পরপরই জেলার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অনিয়ম ও অবিচারের অভিযোগে অনেকেই পদত্যাগের সিদ্ধান্ত নেন। ইতোমধ্যে যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জান পদত্যাগ করেছেন, আরও প্রায় ৪০ জন নেতাকর্মী পদত্যাগের জন্য প্রস্তুতি নিয়েছেন এবং আমাদের সাথে যোগাযোগ করেছেন।

তিনি আরও বলেন, নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে আমাদের আপত্তি ও অভিযোগগুলো হলো- তৃণমূলকে উপেক্ষা করে মনগড়া কমিটি ঘোষণা করা হয়েছে এবং কমিটি ঘোষণার আগে কোনো ধরনের আলোচনা বা মতামত নেওয়া হয়নি। কমিটির ২০ জন সদস্য আমাদের তৃণমূলের পরিচিত নন, যা সম্পূর্ণ মনগড়া ও তৃণমূল বিচ্ছিন্ন সিদ্ধান্ত।

এছাড়া যোগ্য ও পরিশ্রমী নেতাদের মূল্যায়ন করা হয়নি। এতে দীর্ঘদিন পরিশ্রম করা পরীক্ষিত এবং সাংগঠনিকভাবে তৎপর নেতাদের যোগ্যতার যথাযথ মূল্যায়ন করা হয়নি। তদবির, ব্যক্তিগত সুপারিশ ও বায়াসড রেকমেন্ডেশনের ভিত্তিতে কমিটি প্রদান-ব্যক্তিগত যোগাযোগ ও প্রভাব খাটিয়ে কমিটি গঠন করা হয়েছে যা সম্পূর্ণ অনৈতিক ও দল বিরোধী।

কেন্দ্রীয় নীতিমালা ও বিধিমালা সুস্পষ্টভাবে লঙ্ঘন হয়েছে। কমিটিতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সক্রিয় নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে, যারা প্রকাশ্যে এনিসিপির বিরোধিতা করছে, যা আমরা ডাকসু নির্বাচনে দেখেছি। আমরা চাই ঘোষিয় কমিটি স্থগিত করে পূর্ণগঠন করা হোক, কেন্দ্র আগামী ৭২ ঘণ্টার মধ্যে আমাদের দাবি না মানলে কমিটির ৪০ সদস্য পদত্যাগ করবো।

এসময় সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভোলা জেলা শাখার যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত, তাজিম রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকুল্লাহ আতিক, সহ-সাংগঠনিক সম্পাদক মো.রাকিব, কোষাধ্যক্ষ হাফেজ মো.জহিরুল ইসলাম, সদস্য নাসরিন জাহান হাবিব, সবুজ মিয়া, লিমন সুজন, আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!