1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এনআরবিসি ব্যাংককে ‘লেটার অব এপ্রিসিয়েশন’ দিলো বাংলাদেশ ব্যাংক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

এনআরবিসি ব্যাংককে ‘লেটার অব এপ্রিসিয়েশন’ দিলো বাংলাদেশ ব্যাংক

প্রতিনিধি

আর্থিক অন্তর্ভূক্তিমূলক বিষয়ক আন্তর্জাতিক কর্মসূচিতে সেরা অংশগ্রহণকারীর স্বীকৃতি হিসেবে এনআরবিসি ব্যাংককে ‘লেটার অব এপ্রিসিয়েশন’ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানের কাছ থেকে স্বীকৃতিপত্রটি গ্রহণ করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান। এসময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক-অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের (আফি) যৌথ শিখন কর্মসূচির আওতায় অভিজ্ঞতা বিনিময় ও পণ্য প্রদর্শনীতে অংশগ্রহণকারী ১০ ব্যাংককে এই স্বীকৃতি প্রদান করে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ।

অনুষ্ঠানে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান বলেন, আর্থিক অন্তর্ভূক্তিমূলক কর্মকাণ্ড অর্থনীতির শক্তি হিসেবে কাজ করে। প্রান্তিক পর্যায়ের মানুষদের কাছে ব্যাংকগুলো সেবা পৌঁছানোর মাধ্যমে মানুষকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করে, ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে এবং মানুষের আয় বৃদ্ধিতে ভূমিকা রাখে। এসব কর্মকাণ্ড সমাজে আয় বৈষম্য দূর করতে সহায়তা করে। আর্থিক অন্তর্ভূক্তিমূলক কর্মকাণ্ডে অগ্রগামী ১০ ব্যাংককে স্বীকৃতি দিতে পেরে আমরা আনন্দিত। এসব ব্যাংকগুলোর কর্মকাণ্ড আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনর পরিচালক এবং সিইও ড. মো.তৌহিদুল আলম খান বলেন, গ্রামের অসহায়, দুস্থ ও প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে ব্যাংকিং সেবার আওতায় আনতে ১০/৫০/১০০ টাকার বিনিময়ে অ্যাকাউন্ট খোলার সুযোগ দেওয়া হয়েছে। তাদের কর্মসংস্থানের জন্য সহজশর্ত বিনা জামানতে ঋণ সুবিধা দেওয়া হচ্ছে। অভিভাবক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এ ধরনের স্বীকৃতি আমাদের কর্মকাণ্ডকে আরও বেগবান করতে অনুপ্রাণিত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!