1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এখনো রোজা শুরু হয়নি ২ দেশে, কারণ কী? - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

এখনো রোজা শুরু হয়নি ২ দেশে, কারণ কী?

প্রতিনিধি

বিশ্বের বেশিরভাগ দেশে পবিত্র রমজান মাস শুরু হয়েছে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি। তবে ফিজি ও নিউজিল্যান্ডে রোজা শুরু হবে ২০ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে। বুধবার সন্ধ্যায়, অর্থাৎ শাবান মাসের ২৯ তারিখে রমজানের চাঁদ দেখা না যাওয়ায় একদিন পিছিয়ে রমজান শুরুর সিদ্ধান্ত নিয়েছে দেশ দুটির ইসলামিক কর্তৃপক্ষ।

ফেডারেশন অব ইসলামিক অ্যাসোসিয়েশনস অব নিউজিল্যান্ড এবং ফিজি মুসলিম লীগ আলাদা আলাদা ঘোষণায় জানায়, বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি শাবান মাসের ৩০তম ও শেষ দিন পূর্ণ হবে। সে অনুযায়ী শুক্রবার ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পবিত্র রমজান।

দুই দেশের ইসলামী কর্তৃপক্ষ জানায়, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী নিউজিল্যান্ড ও ফিজি এমন ভৌগোলিক অঞ্চলে অবস্থিত, যেখান থেকে ওইদিন সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্র দিয়েও দেখার সম্ভাবনা ছিল না। যেহেতু এ অঞ্চলের ধর্মীয় কর্তৃপক্ষ স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়, তাই শাবান মাস ৩০ দিন পূর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। ১৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, আফগানিস্তান, লেবানন, ফিলিস্তিন ও সুদানসহ আরও কয়েকটি দেশে।

অন্যদিকে বাংলাদেশ, ওমান, ব্রুনেই, ভারত, পাকিস্তান, মিসরসহ আরও কয়েকটি দেশে রমজান শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!