1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এখনও পানিবন্দি সাত লাখ পরিবার - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

এখনও পানিবন্দি সাত লাখ পরিবার

প্রতিনিধি

দেশের ১১ জেলায় ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে। এর মধ্যে শুধু ফেনীতেই মারা গেছেন ২৩ জন। স্মরণকালের ভয়াবহ এই দুর্যোগ কাটতে শুরু করেছে। ইতোমধ্যে দক্ষিণ-পূর্বাঞ্চলে পানি নামতে থাকায় স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করছেন বন্যার্তরা। তবে এখনও পানিবন্দি হয়ে আছেন প্রায় ৭ লাখ পরিবার।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোববার নতুন করে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৫৯। এর মধ্যে পুরুষ ৪১, নারী ৬ ও শিশু ১২। শুধু ফেনীতেই মারা গেছেন ২৩ জন। এছাড়া এখনও পানিবন্দি হয়ে আছেন প্রায় ৭ লাখ ৫ হাজার ৫২টি পরিবার।

মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়, এবারের বন্যায় ৬৮ উপজেলা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০৪ ইউনিয়ন ও পৌরসভা। এছাড়া ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৩ লাখ ৬ হাজার ৪০২। পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দিতে ৩ হাজার ৮৭০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছিল। সেখানে ৩ লাখ ৫২ হাজার ৯৪২ জন আশ্রয় নিয়েছেন। ৩৪ হাজার ৫১৮টি গবাদি পশু আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। এ ছাড়া ১১ জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা দিতে ৫১০টি মেডিকেল টিম চালু রয়েছে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ করে শিগগিরই বন্যার্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!