1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা: মির্জা ফখরুল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা: মির্জা ফখরুল

প্রতিনিধি

আগামী এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের একটি অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সরকার আগেও স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা বলেছিল এবং সেই অবস্থান এখনো বহাল রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন সম্ভব হবে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসকরা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে মতামত ও পরামর্শ দিয়েছেন, যা সরকার ইতিবাচকভাবে গ্রহণ করেছে। তার মতে, স্থানীয় সরকার ব্যবস্থাই গণতন্ত্রের ভিত্তি এবং এটিকে শক্তিশালী করা গেলে দেশের গণতন্ত্র আরও মজবুত হবে।

মির্জা ফখরুল বলেন, মাঠপর্যায়ে সরকারি কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসকদের নেতৃত্ব গুরুত্বপূর্ণ। জনগণকে সঙ্গে নিয়েই তাদের কাজ করতে হবে, কারণ জনগণই দেশের মূল শক্তি।

তিনি অভিযোগ করেন, গত কয়েক বছরে স্থানীয় সরকার খাত নানা সমস্যার মুখে পড়েছে এবং দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অনিয়ম তদন্ত করা হবে এবং ভবিষ্যতে যেন পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, সরকারের ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর ও জনবান্ধব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!