1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
একটি দল বুলেটের প্রস্তুতি গ্রহণ করছে : রেজাউল করিম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

একটি দল বুলেটের প্রস্তুতি গ্রহণ করছে : রেজাউল করিম

প্রতিনিধি

জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী রেজাউল করিম বলেছেন, আমরা যখন ব্যালটের প্রস্তুতি নিচ্ছি ১২ তারিখের, তখন আরেকটি দল বুলেটের প্রস্তুতি গ্রহণ করছে। আমরা যখন পরিবেশকে শান্ত রাখার চেষ্টা করছি, আরেকটি দল হামলা-মামলা করে নারীদের ওপর হামলা করে লক্ষ্মীপুরকে অস্থিতিশীল করে তুলছে। আমাদেরকে যখন দেশীয় অস্ত্রের কথা বলা হচ্ছে, তখন তাদের কাছে বিদেশি অস্ত্র পাওয়া যাচ্ছে।সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচনী প্রচারণার শেষ দিন লক্ষ্মীপুর জেলা শহরে গণমিছির শেষে শহরের ঝুমুর এলাকায় শহীদ কাউছর হোসেন বিজয় চত্বরে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, নির্বাচন কমিশন কার এজেন্ডা বাস্তবায়নের জন্য ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ করেছেন। আমরা মনে করি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্যই এই কাজটি করা হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের কারণে ১২ তারিখে নির্বাচন হচ্ছে। একটি দল ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু জুলাই আন্দোলনকে আপনারা মানেন না। ‘হ্যাঁ’ ভোটের পরিবর্তে ‘নাঁ’ ভোটে যারা রায় দিতে চান তারা শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করছেন। গাদ্দারদেরকে জাতীয়ভাবে পরাজিত করা হবে।

তিনি বলেন, যারা ফ্যামিলি কার্ডের কথা বলেন, এটা ভিক্ষাবৃত্তি ছাড়া আর কিছুই নয়। বেকার ভাতা হচ্ছে অপমানের। আমরা প্রত্যেক যুবক-নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবো। আমাদেরকে শিশুরা তাদের অর্থ দিয়েছেন। আমাদের বোনেরা রাত-দিন খাটছেন। তরুণ-তরুণীরা এই ইনসাফের বাংলাদেশ, শহীদ ওসমান হাদীর স্বপ্নের বাংলাদেশ গড়বার জন্য ঐক্যবদ্ধ হয়েছেন।

এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির নজির আহমেদ, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারী নাসির উদ্দিন মাহামুদ, মহসিন কবির স্বপন, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান, হারুনুর রশিদ ও লক্ষ্মীপুর শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিনসহ কয়েক হাজার নেতাকর্মী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!