1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
উত্তরা ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ইইই ডে ২০২৬’ উদযাপিত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

উত্তরা ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ইইই ডে ২০২৬’ উদযাপিত

প্রতিনিধি

উত্তরা ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ইইই সোসাইটি’-এর উদ্যোগে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘ইইই ডে ২০২৬’।

শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বিভিন্ন সৃজনশীল ও উৎসবমুখর কর্মসূচির মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয়।

সকাল ৮টায় শিক্ষার্থীদের মাঝে উৎসবের টি-শার্ট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি ও ফটো সেশনের মাধ্যমে পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমিন আরা লেখা। তিনি তার বক্তব্যে আধুনিক প্রকৌশল শিক্ষার গুরুত্ব এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা ও উদ্ভাবনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির প্রশংসা করে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম।

অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে যুক্ত ছিলেন ইন্টেল কর্পোরেশনের ডিজাইন ইঞ্জিনিয়ার মাসুদ রহমান। তিনি ইন্ডাস্ট্রি-ভিত্তিক বাস্তব অভিজ্ঞতা এবং আধুনিক প্রযুক্তির পরিবর্তনের ধারা সম্পর্কে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ধারণা দেন। ভবিষ্যৎ প্রকৌশলীদের কর্মক্ষেত্রে সফল হতে কোন কোন দক্ষতা অর্জন প্রয়োজন, সে বিষয়েও তিনি দিকনির্দেশনা প্রদান করেন।

দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল টেক-টক সেমিনার, প্রজেক্ট শোকেস প্রতিযোগিতা, আউটডোর ও ইনডোর গেমস এবং বিদায়ী শিক্ষার্থীদের জন্য ফেয়ারওয়েল প্রোগ্রাম। বিকেলের অংশে ছিল ইন-হাউস পারফরমারদের মনমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!