1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড

উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

প্রতিনিধি

উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার উত্তরা পশ্চিম থানার আওতাধীন বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- শাকিল আহাম্মদ (৩০), সাদ ইবনে মাহবুব (২২), কাওছার হোসেন (১৯), মোঃ সজীব (১৭), মোঃ জুনায়েদ (১৪), মো. নুশিন (১৬), মাকসুদ ইসলাম মিথিল (২১), মো. সানি (২০), মোঃ ইব্রাহিম (৩০), মো. জাকির হোসেন (২৭), মো. ইয়ামিন (২১), মো. পারভেজ (১৯), মো. সালাম চৌধুরী (৩৫), মো. নাসির উদ্দিন নাঈম (২৩), আলী হোসেন (২২) ও মো. সাকিল (২৫)।

অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে দুইটি পিভিসি ব্যানার, তিনটি মোবাইল ফোন, দুইটি লোহার তৈরি ধারালো দা, দুইটি হাতুড়ি, দুইটি চাকু, পাঁচ পুরিয়া গাঁজা, এক পিস ইয়াবা ও এক পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এই ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!