1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
উড়োজাহাজে মাঝ আকাশে তেলাপোকাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড! - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

উড়োজাহাজে মাঝ আকাশে তেলাপোকাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড!

প্রতিনিধি

উড়োজাহাজে মাঝ আকাশে তেলাপোকাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড!
দিল্লি থেকে দুবাইগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে পাওয়া তেলাপোকা নিয়ে এক অদ্ভুত মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল। ফ্লাইটের অফিসিয়াল কেবিন ডিফেক্ট লগবুকে এক ক্রু সদস্য লিখেছেন, এক যাত্রী জীবিত তেলাপোকা দেখতে পান। সেটিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
২৪ অক্টোবরের এই ঘটনার পর লগবুকের ওই ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ভারতীয় সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস শুরু হয়। অনেকেই মন্তব্য করেছেন, তেলাপোকার ফাঁসি কার্যকর হলো, আদালত বসেনি!
কেউ আবার বলেছেন, এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এখন মৃত্যুদণ্ডও দেওয়া হয়, শুধু সময়ের অপেক্ষা যাত্রীদের জন্য!
খবর অনুযায়ী, উড়োজাহাজটি দিল্লি থেকে দুবাই যাচ্ছিল। ফ্লাইট ছাড়ার কিছু পর এক যাত্রী তেলাপোকাটি দেখতে পান। ক্রু সদস্যরা বিষয়টি নথিভুক্ত করার সময় ইংরেজি বাক্যে এমনভাবে লিখে ফেলেন যে, তা পরে অনলাইনে হাসির খোরাক হয়ে ওঠে।
এয়ার ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণ লগবুকে এই নোটটি সাধারণ অন্যান্য অভিযোগের পাশে লেখা ছিল, যেমন ইন-ফ্লাইট বিনোদন ব্যবস্থা বিকল থাকা বা বাথরুমের পাইপ বন্ধ হয়ে যাওয়া।
‘ফাঁসিতে মৃত্যুদণ্ড’ বাক্যটি এতটাই অস্বাভাবিক ছিল যে, অনেকেই তা ব্যঙ্গ করে ছড়িয়ে দেন। কেউ কেউ বলছেন,তেলাপোকা নির্মূলে নতুন নীতি এনেছে এয়ার ইন্ডিয়া। আবার কেউ বলছেন, এটা হয়তো গুগল ট্রান্সলেটের ফল।
খালিজ টাইমস জানায়, ঘটনাটি নিয়ে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিষয়টি উড়োজাহাজের পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!