1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রাণচাঞ্চল্য, স্বাভাবিক ছন্দে ফিরছে সরকারি কার্যক্রম - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রাণচাঞ্চল্য, স্বাভাবিক ছন্দে ফিরছে সরকারি কার্যক্রম

প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলেছে বাংলাদেশ সচিবালয়সহ দেশের সব সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। ছুটি শেষে কর্মস্থলে ফিরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে সচিবালয় এলাকায় ফিরেছে কর্মচাঞ্চল্য।

সকালে অফিস শুরু হওয়ার আগেই সচিবালয়ে আসতে শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা। দীর্ঘ বিরতির পর সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময়, শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলির মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেখা যায় তাদের।

নির্ধারিত সময় অনুযায়ী সকালে সচিবালয়ে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনের মধ্য দিয়ে প্রশাসনিক কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে গতি পায়।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিবসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন। অনেকেই গ্রামের বাড়ি থেকে সরাসরি অফিসে এসেছেন, তাদের কথাবার্তায় ছিল ঈদের আনন্দের আবহ।

গত ২১ মার্চ সারা দেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় ঈদুল ফিতর। এ উপলক্ষে সরকার ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছিল।

দীর্ঘ ছুটি শেষে সচিবালয়ে উপস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে অনেক কর্মকর্তা-কর্মচারীর মতে, প্রথম কর্মদিবসটি মূলত আনুষ্ঠানিকতা ও সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎ-আড্ডার মধ্য দিয়েই কাটছে।

এদিকে, সরকারি দপ্তরগুলোতে নিয়মিত কার্যক্রমও ধীরে ধীরে পুরোদমে শুরু হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!