1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঈদের ছুটির রেশে এখনও ফাঁকা ঢাকা, যাত্রী না পেয়ে খালি চলছে বাস - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঈদের ছুটির রেশে এখনও ফাঁকা ঢাকা, যাত্রী না পেয়ে খালি চলছে বাস

প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটির প্রভাব এখনও কাটেনি রাজধানী ঢাকায়। টানা ছুটির কারণে নগরীর সড়কগুলোতে যানবাহনের চাপ কমে এসেছে, নেই প্রতিদিনের চিরচেনা যানজট কিংবা মানুষের ব্যস্ত পদচারণা। অধিকাংশ মানুষ এখনও গ্রামের বাড়ি বা ঢাকার বাইরে অবস্থান করায় যাত্রী সংকটে পড়েছেন গণপরিবহন সংশ্লিষ্টরা।

শনিবার (৩০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সাধারণ দিনের তুলনায় সড়কে মানুষের উপস্থিতি অনেক কম। প্রধান সড়কগুলোতে সীমিত সংখ্যক যানবাহন চলাচল করছে। কোথাও কোথাও ব্যক্তিগত গাড়ি ও রিকশার চলাচল থাকলেও গণপরিবহনের সংখ্যা তুলনামূলকভাবে কম দেখা গেছে।

ব্যস্ত নগরীর পরিচিত কোলাহল ও যানজটের পরিবর্তে রাজধানীজুড়ে বিরাজ করছে অনেকটাই স্বস্তিকর পরিবেশ। অলিগলি থেকে প্রধান সড়ক—সবখানেই যানবাহনের চাপ কম থাকায় চলাচলে ভোগান্তিও নেই।

তবে এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন পরিবহন শ্রমিকরা। যাত্রীসংখ্যা কমে যাওয়ায় অধিকাংশ বাসই প্রায় খালি অবস্থায় চলাচল করছে। এতে দৈনিক আয়েও প্রভাব পড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মিরপুর রুটে চলাচলকারী পরিস্থান বাসের চালক আবুল কালাম বলেন, ঈদের ছুটি পুরোপুরি শেষ না হওয়ায় অনেকেই এখনও ঢাকায় ফেরেননি। ফলে গত কয়েকদিন ধরে বাসে যাত্রী খুবই কম। কয়েকবার ট্রিপ দিলেও পর্যাপ্ত যাত্রী পাওয়া যাচ্ছে না।

একই ধরনের অভিজ্ঞতার কথা জানান গুলশান-বাড্ডা রুটের আলিফ পরিবহনের চালকের সহকারী নিজাম। তিনি বলেন, সাধারণ সময়ে যে পরিমাণ যাত্রী থাকে, বর্তমানে তার চার ভাগের এক ভাগও নেই। অধিকাংশ সময় বাস প্রায় খালি অবস্থায় চলাচল করছে।

পরিবহন শ্রমিকদের ধারণা, সরকারি ছুটি শেষ হওয়ার পর এবং অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি চালু হলে চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে রাজধানীতে আবারও কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করবে।

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৫ মে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা টানা সাত দিনের ছুটি পেয়েছেন। এই দীর্ঘ ছুটির কারণেই এখনও রাজধানীর বড় একটি অংশ ফাঁকা রয়েছে এবং স্বাভাবিক কর্মব্যস্ততা পুরোপুরি ফিরে আসেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!