1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঈদযাত্রার তৃতীয় দিনেও পাটুরিয়ায় যাত্রীর ভিড়, পারাপারে ভোগান্তি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঈদযাত্রার তৃতীয় দিনেও পাটুরিয়ায় যাত্রীর ভিড়, পারাপারে ভোগান্তি

প্রতিনিধি

ঈদযাত্রার তৃতীয় দিনেও ঘরমুখো যাত্রীর চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। ঈদকে সামনে রেখে এই নৌরুট হয়ে বাড়ি ফিরছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখো মানুষ। তবে ঘাট এলাকায় যাত্রীদের বাড়তি চাপ আর লঞ্চ সংকটের কারণে ভোগান্তিতে পড়েছে ঘরমুখো হাজারো মানুষ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত পাটুরিয়ায় ঘরমুখো যাত্রীর উপচে পড়া ভিড় দেখা গেছে। অন্যদিকে লঞ্চ যাত্রীর চাপ বেশি থাকায় অনেকেই ফেরিতে করে নৌরুট পার হয়ে গন্তব্যে যাচ্ছেন।

লঞ্চঘাটের ম্যানেজার ফারুক হোসেন বলেন, সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত যাত্রীদের ভালোই চাপ ছিল। কিছুটা সময় বেশি লাগলেও যাত্রীরা নিরাপদে নৌরুট পার হচ্ছেন।

চুয়াডাঙ্গাগামী যাত্রী মোহাম্মদ রানা জানান, গাজীপুরের একটি পোশাক কারখানা কাজ করেন। ছুটি পাওয়া পরে আজ পরিবার নিয়ে ঈদ করতে গ্রামের বাড়ি ফিরছেন। বাসে করে ঘাটে আসতে সড়ক পথে ভোগান্তি না হলেও পাটুরিয়া লঞ্চঘাটে এসে ভোগান্তিতেই পরলাম। কিছু করার নেই, ভোগান্তি হলেও বাড়ি ফিরতে হবে।

আরেক যাত্রী মহরম আলী বলেন, গাজীপুর কাশিমনগর থেকে পাটুরিয়া লঞ্চঘাটে আসতে সড়ক পথে বেশ ভোগান্তি হয়েছে। আবার ঘাটে এসে দুর্ভোগ আর ভোগান্তিতে পড়েছি। যাত্রীর তুলনা ঘাটে লঞ্চ কম। একটি লঞ্চ আসা মাত্রই যাত্রীরা হুড়োহুড়ি করে উঠে যাচ্ছে। এতে দুর্ঘটনার শঙ্কাও রয়েছে।

পাটুরিয়া লঞ্চ ঘাটের সুপারভাইজার মনির খান বলেন, ঈদে যাত্রীদের নৌরুট পারাপারের জন্য আজকে ১৮টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে। তবে হঠাৎ যাত্রীর চাপ বেড়ে গেছে।

এ দিকে পাটুরিয়া লঞ্চ ঘাটে পারের অপেক্ষায় দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক। কেউ গতরাত থেকে পারের অপেক্ষায় রয়েছে। ট্রাকচালকের সহকারী শফিক জানান, তিনি চুয়াডাঙ্গা যাবেন। গতকাল রাত ২টা থেকে পারাপারের অপেক্ষায় রয়েছেন।

ট্রাকচালক আহসান জানান, গতকাল রাতে সড়কে যানজটে ছিলাম। আজ দেখি ফেরিতে উঠতেও ভোগান্তি। কখন উঠব জানি না।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখা ভারপ্রাপ্ত ডিজিএম মো. সালাম হোসেন বলেন, আজকেও সকাল থেকেই পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। এখন কিছুটা চাপ কমলেও বিকেলের দিকে সাধারণ যাত্রীর চাপ বাড়তে পাড়ে। তবে ঘাট পার হতে আসা এসব যাত্রী ও যানবাহনগুলোকে পারাপারে নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে। আগের তুলনা ঈদযাত্রায় ফেরিঘাটে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয় না। ঘাটে ফেরি আসার সাথে সাথেই যাত্রী ও যানবাহনের ফেরিতে ওঠে যাচ্ছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!