1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি

প্রতিনিধি

রাজধানী ঢাকার সাথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে এ নৌরুটে যানবাহনের চাপ কমলেও ঈদ মৌসুমে তা বেড়ে যায়। তারপরও পর্যাপ্ত ফেরি চলাচল করায় বিগত বছরের ঈদগুলোতে ঘাট এলাকায় যানবাহনের সংখ্যা বাড়লেও ভোগান্তি হয়নি। তবে এবারের ঈদযাত্রায় ঘাট এলাকায় পন্টুনের অ্যাপ্রোচ রাস্তার মেরামত ভালো না হওয়ায় ফেরি থেকে গাড়ি লোড-আনলোডে সময় বেশি লাগায় ভোগান্তি বাড়ছে।

জানা গেছে, ঘাটের পন্টুন থেকে মূল সড়কের রাস্তা বর্ষার সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও নদীর পানি কমে গিয়ে পন্টুন নিচে নেমে যায় যানবাহনগুলোকে ওপরের দিকে উঠতে বেগ পেতে হয়। ঈদকে সামনে রেখে এসব রাস্তার সংস্কার কাজ শুরু হলেও পুরোপুরি শেষ হয়নি। ফলে যানবাহনগুলোকে ঝুঁকি নিয়ে ফেরিতে উঠতে হচ্ছে। ঝুঁকি এড়াতে গিয়ে যানবাহনগুলো ফেরিতে উঠতে বেশি সময় নিচ্ছে। ফলে ঘাট এলাকায় পারাপারে অপেক্ষার প্রহর বাড়ছে।

গাজীপুরের চন্দ্রা এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন আরাফাত খান। আলাপকালে তিনি বলেন, নবীনগর হয়ে পাটুরিয়া ঘাট এলাকা দিয়ে ফরিদপুর যাওয়া আমার জন্য সহজ। তাই যাতায়াতের জন্য পদ্মা সেতু দিয়ে যাওয়া হয় না। গত কয়েক বছর ধরে ঈদ মৌসুমে ঘাট এলাকায় তেমন ভোগান্তি পায়নি। তবে এবার ঘাট থেকে পন্টুন হয়ে ফেরিতে বাস উঠতে বেশ বেগ পেতে হয়েছে৷ ফলে পারাপারে বেশি সময় লাগছে।

মাসুম শিকদার নামে এক যাত্রী বলেন, ফেরিঘাটের রাস্তাগুলোর সংস্কার কাজ শেষ না হওয়ায় ভোগান্তি বেড়েছে। দ্রত সংস্কার কাজ শেষ না হলে ভোগান্তি আরও বাড়বে। পন্টুনের রাস্তা বেহাল থাকায় ফেরি পেতে বেশি সময় লাগছে।

গোল্ডেন লাইন পরিবহনের চালক মিজান বলেন, ঈদের ছুটিতে যাত্রীদের চাপ বেড়েছে। ঘাট সংকট, ডুবোচর সমস্যা , আনলোডে সময় বেশি নেওয়াসহ একাধিক সমস্যা থাকায় পারাপারে বেশি সময় লাগছে।

বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল আলম বলেন, যানবাহনগুলোর বাড়তি লোডের কারণে পন্টুনে সময় বেশি লাগছে। ঘাটের ভোগান্তি এড়াতে প্রস্তুতি নেওয়া হয়েছে। রাস্তার সংস্কার কাজ যথাযথভাবে করা হয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম হোসেন বলেন, ঈদযাত্রায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। যানবাহনের তুলনায় পর্যাপ্ত ফেরি থাকায় কোনো ভোগান্তি হচ্ছে না। তবে ঘাটের পন্টুনে কিছুটা সময় বেশি লাগছে লোড-আনলোডে। আশা করছি গতবারের মতো এবারের ঈদযাত্রাও স্বস্তির হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!