1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রীকে কুপিয়ে মোবাইল ছিনতাই - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রীকে কুপিয়ে মোবাইল ছিনতাই

প্রতিনিধি

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাব নগরে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট-ওয়েস্টের এক ছাত্রীকে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা। গুরুতর আহত ওই ছাত্রীর নাম অপূর্ণা আক্তার ইতি। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২৩ ব্যাচের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী।

রোববার (২ এপ্রিল) রাত সোয়া ১০ টার দিকে জিম থেকে বাসায় ফেরার সময় আফতাব নগরের বি ব্লকে ওই ছাত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। ঘটনার পর রাতেই তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।
কামরুল হাসান সাকিব নামে জিম সহকর্মী বলেন, রোববার (২ এপ্রিল) রাত ১০টায় ঢাকা ইমপেরিয়াল কলেজ সংলগ্ন জিম থেকে বের হয়ে বাসায় ফিরছিলাম। তখন ফোনে খবর পাই একটা মেয়ে ছিনতাইকারীর কবলে পড়েছে। দৌড়ে ঘটনাস্থলে গিয়ে শুধু রক্ত দেখতে পাই। ততক্ষণে অন্য শিক্ষার্থীরা মেয়েটাকে হাসপাতালের নিয়ে গেছে।

আহত শিক্ষার্থীর সহপাঠী তানভীর কায়েস বলেন, রাতে জিম থেকে বাসার (রয়েল’স হোস্টেল) উদ্দেশ্যে রওনা হয় ইতি। এ সময় ৩-৪ জন ছিনতাইকারী পথরোধ করে মোবাইল, টাকা ও ব্যাগ চায়। ইতি এগুলো দিতে না চাইলে তাদের মধ্যে প্রথমে ধস্তাধস্তি হয়। পরে একপর্যায়ে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে সব নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

যোগাযোগ করা হলে বাড্ডার ওসি আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন, আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে ওই ছাত্রী বাসায় ফিরেছেন।
ওসি আরো বলেন, ক্যাম্পাস সংলগ্ন এলাকায় কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমরা খতিয়ে দেখছি। জড়িত ছিনতাইকারীদের শনাক্তে আমাদের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!