1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইসিবি চত্বর থেকে শুরু হচ্ছে ঢাকায় তারেক রহমানের পথসভা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ইসিবি চত্বর থেকে শুরু হচ্ছে ঢাকায় তারেক রহমানের পথসভা

প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন বিভাগীয় সমাবেশ শেষে ঢাকায় পথসভা শুরু করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা মহানগর দক্ষিণের নিজ নির্বাচনী এলাকা-১৭ আসনের ইসিবি চত্বরে প্রথম পথসভায় বক্তব্য রাখবেন তিনি।রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ২টায় এই পথসভায় তারেক রহমানের বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু আশপাশের সড়কে তীব্র যানজটের কারণে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) তিনি সমাবেশস্থলে পৌঁছাতে পারেননি।

পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী আজ ঢাকা মহানগর দক্ষিণের ৬টি পথসভায় তারেক রহমানের বক্তব্য রাখার কথা রয়েছে।

এদিকে তারেক রহমানের সমর্থনে ইসিবি চত্বরে পথসভায় অংশ নিতে নেতাকর্মীরা সড়কের দুইপাশে অবস্থা নিয়েছেন। তারা রঙিন পোশাক, দলীয় প্রতীক সংবলিত টি–শার্ট পরে এবং জাতীয় পতাকা, ফেস্টুন ও ব্যানার নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। এতে এলাকাজুড়ে উৎসবমুখর রাজনৈতিক পরিবেশ তৈরি হয়।

ঢাকা–১৭ আসনের ইসিবি চত্বরে একটি অস্থায়ী মঞ্চ প্রস্তুত করা হয়েছে, যেখানে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’র পক্ষে ভোট চাইতে তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

পথসভা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সেনা সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে। তারা যানচলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!