1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ‘ফ্যাসিস্টদের দোসর’—মিয়া গোলাম পরওয়ার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ‘ফ্যাসিস্টদের দোসর’—মিয়া গোলাম পরওয়ার

প্রতিনিধি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে নতুন চেয়ারম্যান নিয়োগ এবং ব্যাংকের কার্যক্রমে ‘অযাচিত হস্তক্ষেপের’ অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৫ মে) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এসব মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি বলেন, ইসলামী ব্যাংকের সাম্প্রতিক নেতৃত্ব পরিবর্তনকে কেন্দ্র করে ব্যাংক খাতে অস্থিরতা তৈরি হয়েছে এবং গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। তার দাবি, নতুনভাবে নিয়োগ পাওয়া চেয়ারম্যানকে তিনি ‘আওয়ামী ফ্যাসিস্টদের চিহ্নিত দোসর’ হিসেবে উল্লেখ করেন এবং এ ধরনের নিয়োগকে ‘খাল কেটে কুমির আনা’র শামিল বলে মন্তব্য করেন।

তিনি আরও অভিযোগ করেন, ব্যাংক খাতে দীর্ঘদিনের অনিয়ম ও অর্থ লুটপাটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে বরং বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে, যা আর্থিক খাতকে ঝুঁকির মুখে ফেলছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গতকাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে পদত্যাগে বাধ্য করা হয়েছে এবং একই সঙ্গে চেয়ারম্যানকেও অপসারণ করা হয়েছে। এসব সিদ্ধান্তে কোটি কোটি গ্রাহকের আস্থা নষ্ট হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, ব্যাংক খাতে ‘লুণ্ঠিত অর্থ’ উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে বিতর্কিত নিয়োগ দেওয়া হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যোগ্য ও সৎ ব্যক্তিদের দিয়ে ব্যাংকের বোর্ড পুনর্গঠন করতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদের অপসারণ করতে হবে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে বলে তিনি সতর্ক করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!